সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ আগস্ট, ২০২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ ই আগষ্টে সকল শহীদদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভারড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে চৌবাড়িয়া-পচাসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বহী কমিটির সদস্য এ্যাড. তারানা হালিম।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমির হামজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মাষ্টারের সঞ্লনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।