সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ আগস্ট, ২০২৩

যশোরের বেনাপোলে একজন সাজাপ্রাপ্ত আসামী সহ সাতজন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রবিবার (২০ আগস্ট) রাত থেকে সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামী হলেন, বালুন্ডা গ্রামের মৃত জাহান আল আউলীয়া ছেলে জুলফিকার আলী জুলু (৪৫) এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ছোট আচঁড়া গ্রামের  মৃত আঃ মান্নানের ছেলে শিমলা (২৪),সাদিপুর গ্রামের শরিফূল ইসলামের ছেলে ইমারুল শেখ (২১) ও ইমরুল (১৮),আলাউদ্দিন এর ছেলে হাফিজুর রহমান (২৫), ৪ নং ঘিবা নারায়নপুর বিশ্বাসপাড়ার মৃত সামাদ শেখের ছেলে তাইজুল ইসলাম, বোয়ালিয়া গ্রামের মৃত আবুল মোল্লা ছেলে জাকির হোসেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, রাত থেকে সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ১জন সাজাপ্রাপ্ত আসামী সহ ৭জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।