সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ আগস্ট, ২০২৩

ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) সকাল ১০ টায়  জেলা সার্কিট হাউস কনফারেন্স রুমে ৩ ঘণ্টাব্যাপী  অনুষ্ঠিত সেমিনারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন , অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)  লিজা বেগম,জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া.ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা,সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সেমিনারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন,সরকার চায় সারাদেশে মফস্বল এলাকায় কতজন  সাংবাদিক রয়েছেন। তাছাড়াও সরকারের সুবিধা হবে যে কোন বেনিফিট দিতে।সরকার আপনাদের অনুদান দিচ্ছে।নির্ভুল ভাবে হয়ত দেওয়া সম্ভব হয়নি।কিন্তুু আপনি না পেলে আপনার ভাই তো পেয়েছে। তাদের সংখ্যা জানতে।সেজন্য প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরী করছে।
তিনি আরো বলেন,সরকার চায় ডাটাবেইজ হোক।লিষ্টটা সরকারের জানা থাকুন  সারাদেশে কতজন সাংবাদিক রয়েছে।কোন পত্রিকার কতজন সাংবাদিক রয়েছে।তাদের বেতন কত?
সহ অতিথিরা সংবাদ প্রকাশের আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।

এদিকে প্রেস কাউন্সিলের অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত সাংবাদিকদের সঠিক প্লাটফর্ম তৈরি, যত্রতত্র সাংবাদিক ও নিউজ পোর্টাল তৈরিসহ বিভিন্ন সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।