সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সেভ দ্য রোড-এর দাবি মেনে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তে অভিনন্দন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ আগস্ট, ২০২৩

সেভ দ্য রোড-এর দাবি মেনে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ২০০৮ সালের ১৪ আগস্ট, ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে ৭ দফা দাবি নিয়ে কাজ করছি আমরা। ৭ দফার অন্যতম ছিলো নিহতর পরিবারকে ১০ লাখ ও আহতদের পরিবারকে কমপক্ষে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই দাবি মেনে সরকার বলছে- সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেভ দ্য রোড নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আগামীতে তা ১০ লাখ টাকা করারও দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।