সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আনোয়ারা যুবলীগের আহবায়ক শওকতের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে শোক সভায় যোগদান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এজে ডিগ্রী কলেজ মাঠে দক্ষিণ জেলা যুবলীগের আয়োজিত বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকসভায় হাজারো নেতা-কর্মীর মিছিলসহ অংশ নিয়েছেন আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান।

শনিবার বিকেলে উপজেলার ক্রসিং এলাকা থেকে মিছিল নিয়ে কলেজ বাজার হয়ে সভাস্থলে আসেন।

এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে স্বাগত জানিয়ে মুহুর্মুহু স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলের অগ্রভাগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিসহ যুবলীগ নেতাদের ছবিসহ ব্যানার।

আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়কে স্বাগত জানাতে মিছিল সহকারে জনসভায় যোগ দিয়েছি আমরা। আমাদের মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে আবারো নৌকা প্রতীকে নির্বাচিত করার জন্য যুবলীগ প্রস্তুত।

স্মরণকালের সবচেয়ে বড় এ শোক সভায় লাখো নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। শিকলবাহাসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রচার করা হয় ভূমিমন্ত্রীর ভাষণ।

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, আর এখন ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন তারাই গনতন্ত্র নিয়ে কথা বলে। গণতন্ত্রের মুখোশদারীদের রাজপথে প্রতিরোধ করতে হব।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার উড়ে আসেনি ধাক্কা দিলে পড়ে যাবে। আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে এসেছে। আন্দোলনের আমাদের দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে-ঘরে পৌঁছে দিতে হবে আমাদের। আমরা ক্ষমতায় না গিয়ে ঘরে ফিরব না, লড়াই চলবে।’

সাধারণ সম্পাদক বোয়ালখালীর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা যুবলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া-লোহাগড়া আসনের সংসদ সদস্য প্রফেসর আবু রেজা মু. নেজাম উদ্দিন নদভী, প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ। সভায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।