সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মানবতার মানুষ ফাউন্ডেশন এর উদ্যোগে পথচারীর মাঝে খিচুড়ি বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

যশোরের বেনাপোলে প্রায় ২০০ জন পথচারী মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেছে মানবতার মানুষ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

শনিবার(১৯ আগষ্ট) দুপুর ১টার দিকে নিত্যহাট সংলগ্ন ফারুক সুপার মার্কেট এ ১ম তলাস্থ সংগঠনটির অফিস কার্যালয় সম্মুখে পথচারী গরীব ও অসহায়দের মাঝে খিচুড়ি বিতরণে উদ্বোধন করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাবেক সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন।

উদ্বোধন শেষে সংগঠনের ৩০ জন সদস্য বেনাপোল বাজার ও বন্দর এলাকার প্রতিটি অলি-গলিতে শুয়ে-বসে থাকা অসহায় ও ভিক্ষুকদের  মাঝে খিচুড়ি বিতরণ করেন।

মানবতার সেবায় এগিয়েচলা মানবতার মানুষ ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক-মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন,মানবতার মাহাত্ম্য মানুষ হওয়ার মধ্যে নয়,মানবিক হওয়ার ক্ষেত্রে, আমরা হয়ত সকলকেই সাহায্য করতে পারব না, তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতে পারব, আর এটাই হলো মানবতা। সেই মানবতার ডাকে পথচারী হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য ও  উদ্দেশ্য নিয়ে আমাদের সংগঠনের পথচলা। খাবার বিতরণ ছাড়াও রক্তদান কর্মসূচি, নগদ অর্থ প্রদান,শাড়ী-লুঙ্গী বিতরণ এমনকি দেশের ক্রান্তি সময়ে আমাদের সংগঠন এবং সংগঠনের সদস্য সদা সর্বদা কাজ করে থাকেন।

উল্লেখ্য,মানবতা মানুষ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সেবার ব্রতী নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার ৩০ জন সদস্য দ্বারা পরিচালিত সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান মিন্টু দিক-নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন, সহঃ প্রতিষ্ঠাতা জিসানুর রহমান উজ্জল,উপদেষ্টা উর্মি বড়ুয়া,মোঃ রিপন,মোঃ ইমরান শেখ,মোঃ ইসরাফিল ও সামাদ শেখ।

সভাপতি হাফিজুর রহমান,সহ সভাপতি আসাদুল জামান জাহিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন,অর্থ সম্পাদক জিসানুর রহমান উজ্জল,দপ্তর সম্পাদক মিরাজুল রহমান তাসিন, প্রচার সম্পাদক তাসিন আহম্মেদ তাসিন, আইসিটি সম্পাদক খুশবো ইসলাম নুর, কার্যকরী সদস্য সাকিবুর আলম সাকি,আকাশ,আকবর,ইসরাফিল,কামাল পাশা,আলিম হোসেন,সদস্য-জহির,বিপ্লব,সামির, উদয়,বিল্লাল,আব্দুল সহ অন্য সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।