ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমাজ সেবা বিভাগে কর্মরত কারিগরি প্রশিক্ষক (টি,আই) মোঃ আব্দুল হাদি ভূইঁয়ার বিদায় সংবর্ধনা গত ১৬ আগস্ট উপজেলা সমাজ সেবা অফিসে অনুষ্ঠিত হয়। সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইনসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে অফিসের অন্যান্য স্টাফগন বক্তব্য রাখেন। তাকে ফুলেল শুভেচ্ছা সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।উল্লেখ্য, আব্দুল হাদি ভূইঁয়া দীর্ঘ সময় উক্ত পদে কর্মরত থেকে সমাজ সেবা বিভাগে সুনাম রক্ষা সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নান্দাইল বাসীর সেবা করে গেছেন। সভাপতির বক্তব্যে সমাব সেবা অফিসার মো: ইনসান আলী বলেন, বিদায়ী টি,আই মোঃ আব্দুল হাদি ভূইঁয়া একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় বিদায় দিতে হবে। আমরা তার শূন্যতা ভোগ করতে হবে। তিনি হাদির অবসর কালীন জীবন সুন্দর ও রোগমুক্তি কামনা সহ দীর্ঘায়ু জীবন কামনা করেন।
সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলে চাকরি থেকে অবসরে গেলেন সমাজ সেবা অফিসের টি.আই হাদি
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ আগস্ট, ২০২৩