সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে নবম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে মোছাঃ শাবনুর আক্তার (১৫) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামের মোঃ হাফিজুল ইসলামের মেয়ে এবং তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। পরিবার সূত্রে জানাযায়, গত ১৫ আগষ্ট পাশর্^বর্তী নদীডাঙ্গী এলাকায় শাবনুর তার ফুপুর বাড়ি মেহমান খেতে যায়। সেখানে একদিন অবস্থান করে সে। পরের দিন অর্থাৎ ১৬ আগষ্ট দুপুরে পরিধেয় জামাকাপড় নিতে তার ফুপা রফিকুল ইসলামের মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে আসে। এসময় ফুপা তাকে বাড়ির গেইটের সামনে নামিয়ে দিয়ে বাইরে শাবনুরের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। কাকতালীয়ভাবে সেসময় তাদের বাড়িতে কেউ ছিলনা। দীর্ঘ সময় অপেক্ষার পর শাবনুর ফিরে না আসায় রফিকুল ইসলাম বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং দেখেন সে বিষপান করেছে। পরে তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও সদও আধুনিক হাসপাতালে প্রেরন করেন। সেখানে ১৭ আগষ্ট ভোর ৩ টায় শাবনুর মারা যায়। এবিষয়ে আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানা জানান, আমরা মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।