সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগষ্ট (শুক্রবার) বিকেলে রুহিয়া থানার আয়োজনে  রুহিয়া ডিগ্ৰী কলেজ মাঠে রুহিয়া  থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সভাপতিত্বে ও এসআই আবু হানিফ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপারক্রাইম এন্ড অবস জনাব আসাদুজ্জামান, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,
সহ সভাপতি মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,এসআই আকবর আলী, লুৎফর রহমান,, জাহাঙ্গীর আলম, মজনুর রহমান, মোতালেব,এএসআই মিজানুর রহমান, আইয়ুব আলী প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস  আসাদুজ্জামান বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।
 তিনি আরো বলেন, সমাজ থেকে অপকর্ম অপরাধী চিহ্নিত করতে জনগনের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমরা সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, মাদক নির্মুল করতে পারবো। আপনারা মনের মধ্যে কোন সংকোচ রাখবেন না। পুলিশকে বন্ধু মনে করে কাছে আসবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।