সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে শ্রদ্ধা ও ভালবাসায় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

রামগড় উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপি চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নত খাবার পরিবেশন, প্রামাণ্য চিত্র প্রদশর্নী, শোকর‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করেন।

 

সকালে উপজেলা আওয়ামীলীগ একটি শোক র্যালি বের করে। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান সহ প্রমুখ।

 

এদিকে সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম এবং পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল।

 

একই সময় রামগড় পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।