সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রিয়াংকা – মোঃ মামুন মোল্যা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ আগস্ট, ২০২৩
খুব অল্প ভাষী, আমার বিষম ভয়
মেয়েদের সংস্পর্শে যেতে।
প্রথম দিনে কথা পরের দিনে বন্ধু ;
পরের দিনে প্রীতি রসে পূর্ণ করতে উন্মত্ত।
 প্রেমে পড়তে ভয় পাই না;
 কিন্তু অসমাপ্ত উপন্যাস হতে বিষম ডরায়।
প্রেম অজানা; উপন্যাস কবিতা পড়া জ্ঞান।
 প্রথম আলাপে বেশ সাড়া পেয়েছি শান্তির।
 এই শান্তি বোধ হয় ভবে আর নেই।
অহরহ প্রীতির সাগরে নিমজ্জিত চিত্ত।
হঠাৎ দমকা ঝড়ো ঝাপটা ছুটে চলে মম হৃদয়
কে এত রাতে স্মরণ করে? ফোন দিল কেটে
শত বার ফোন দিতে ওয়েটিং ওয়েটিং
 অসহনীয় যন্ত্রণা ঝড়ে হৃদয় টা ক্ষত বিক্ষত।
শুরু কবিতা উপন্যাসের করুন কাহিনী
হার মেনে যায় তোমার দেওয়া যন্ত্রণার কাছে।
 এক বিন্দু সুখের আড়ালে এক সাগর জ্বালা স্নেহে
যা জ্বলে ধিকিধিকি কেহ দেখে না,
নবীন ভুলে ছলে জ্বলন্ত অনলে ঝাঁপিয়ে দগ্ধ !

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।