সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নবগ্রামে হযরত মুহাম্মদ সা: অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
ঝালকাঠির নবগ্রামে হযরত মুহাম্মদ সা: অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বাউকাঠি যুবসমাজের উদ্যোগে শুক্রবার বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি স্কুলের সামনে থেকে কয়েকশত মুসল্লি মোটরসাইকেল ও অটোরিকশাযোগে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড নিয়ে মিছিল শুরু করে নবগ্রাম বাজার হয়ে আবার বাউকাঠি বাজারে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাউকাঠি দক্ষিণ বাজার পেশ ইমাম ও খতিব মসজিদের মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান, উত্তর বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আবুল হাসান, পেশ ইমাম বাউকাঠি হাই স্কুল জামে মসজিদ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন  ও মাওলানা মোহাম্মদ মারেফত ইসলাম মধ্য বাউকাঠী দারুস সালাম জামে মসজিদ।
বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননাকারী নাস্তিক আসাদ নুরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি  ফাঁসি দাবি করেন। এসময় বিক্ষুব্ধ তৌহিদী জনতা আসাদ নুর এর কুশপুত্তলিকা দাহ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।