খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের পৃথক দু’টি অভিযানে ৯টি ভারতীয় গরু ব্দ করেছেবিজিবির টহল দল।সীমান্ত দিয়ে গরু পাচার করার সময় বিজিবি এই অভিযান পরিচালনা করে। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে রামগড় ব্যাটালিয়ন আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ওসমান গনিএর নেতৃত্বে টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রহমতপুর এলাকার হতে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু জব্দকরা হয়। অপরদিকে, বিকেলে একই এলাকায় পানুয়াছড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ তৈয়বুর রহমান এর নেতৃত্বে টহলদলমালিকবিহীন আরো ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানাগেছে, জব্দকৃত ভারতীয় গরু সংশ্লিষ্ট থানায় ডায়রীভূক্ত করে সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করারপ্রক্রিয়াধীন রয়েছে। ৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে চোরাচালান-মাদক সহ যাবতীয়অপরাধ কর্মকান্ড রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে যা আগামীতে আরো বাড়ানো হবে।
সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
রামগড় বিজিবি’র অভিযানে ভারতীয় গরু জব্দ
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩