সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শত্রুতাজেরে ঘেরের সবজি বাগান কেটেছে দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলায় ঘেরের পাড়ের সবজি বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুবৃত্তরা। বুধবার (৯ জুলাই) বিকালে সরেজমিনে দেখা যায় শনিবার রাতে উপজেলার কোদলা গ্রামে হতদরিদ্র কৃষক তপন কুমার বসুর সবজির গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাবি, পূর্ব পরিকল্পিতভাবে তার সাথে শত্রুতাবশত ঘেরের পাড়ে থাকা বিভিন্ন ধরনের সবজির গাছ কেটে ক্ষতি করতে পারে। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় তার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, নওয়াপাড়া বাজার থেকে তিন কিলোমিটার দূরে কোদলা গ্রামের হতদরিদ্র কৃষক তপন কুমার বসু। তার কোদলা মৌজায় সাড়ে তিন বিঘা জমিতে একটি মাছের ঘের রয়েছে। সেই ঘেরের পাড়ে বাণিজ্যিক ভাবে ঝাল, শসা, লাউ, কুমড়া, পেপে, করলাসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করে। এই ঘেরের পাড়ে জমিতে থাকা সব ধরনের সবজির গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
কৃষক তপন কুমার বসু বলেন, রোববার (৬ আগস্ট) সকালে ঘেরে গিয়ে দেখি ঘেরের পাড়ে থাকা সকল সবজির গাছ কেটে ফেলা হয়েছে। প্রতিটি সবজি গাছে ফল আসা শুরু করেছিল। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।  আমি সাড়ে তিন বিঘা ঘেরের পাড়ের জমিতে বাণিজ্যিক ভাবে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছিলাম। আমার ক্ষেতের সব ফলন্ত গাছ কেটে ফেলেছে। এতে আমার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, কোদলা গ্রামের তপন কুমার বসুর ঘেরের পাড়ের বিভিন্ন ধরনের সবজির গাছ কে বা কারা কেটেছে তার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।