সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কথিত সাংবাদিক পরিচয়ে মাদক বিক্রেতাকে গণধোলাই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগরে কেএম আলী ওরফে আলী নামে কথিত সাংবাদিক পরিচয়দানকারী মাদকসহ ২০ মামলার এজাহারভুক্ত আসামিকে গণধোলাই দিয়েছে জনতা। বুধবার (৯ আগস্ট) রাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নোনাঘাট নামক এলাকায় এ গণধোলাইয়ের ঘটনা ঘটে। অহত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী উপজেলার বুইকারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও নওয়াপাড়ার মাদক সম্রাজ্ঞী লিপি বেগমের মেয়ের জামাই। জানা গেছে, পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি কেএম আলীর বিরুদ্ধে অভয়নগর থানায় ১৪টি মাদক মামলা, অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরো ৬টি মামলা চলমান রয়েছে। তার শাশুড়ি লিপি বেগম একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক করবারি। বেশ কিছুদিন ধরে সে (আলী) নিজেকে একজন সাংবাদিক ও অভয়নগর প্রেসক্লাবের সদস্য পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ী, জণপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাসহ চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ রয়েছে। যে কারণে আনুমানিক ৪ মাস পূর্বে নওয়াপাড়া গরুহাটা শিমুলতলি এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় জনতার হাতে  গনধোলায়ের শিকার হয়েছিল। এলাকাবাসী জানায়, বুধবার রাতে নোনাঘাট এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে বহিরাগত দুই যুবকের কাছে মাদক (ইয়াবা ট্যাবল্টে) বিক্রি করছিল আলী। এসময় এলাকাবাসী মাদকসহ আলীকে ধরে  গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, কেএম আলী একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে অভয়নগর থানায় মাদক, অস্ত্রসহ অসংখ্য মামলা রয়েছে। নোনাঘাট এলাকায় সে গণধোলাইয়ের শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।