সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইল’কে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ আগস্ট, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসাইল উপজেলাসহ সারাদেশের ১২৩ টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন ।
এ উপলক্ষে বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৫ উপকারভোগী পরিবারের হাতে ভূমি ও ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।
চতুর্থ ধাপের ১৫ টি পরিবারসহ এ উপজেলায় মোট ১১০টি ভূমি ও গ্রহহীন পরিবারকে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।