সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ আগস্ট, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী ‘ মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৯ আগস্ট) মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষাথীদের আয়োজনে কলেজের দ্বিতীয় তলায় হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী ফজলে বারী সুজা। কলেজের বাংলা প্রভাষক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,গভর্নিং বোডির সদস্য মোঃ ওয়াজেদ আলী, মোঃ ইয়াকুব আলী, শিক্ষক কাউন্সিলের সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক মোঃ ওয়াহেদুজ্জামান, গ্রন্থাগারিক নারায়ন চন্দ্র ঝাঁ, বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন, মোছাঃ মিতু আক্তার, প্রথম বর্ষের ছাত্রী মোছাঃ জান্নাতুন ফেরদৌস যুথি। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ (ভা: প্রা:) কাজী ফজলে বারী সুজা বলেন, গত ৬বারে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ পঞ্চগড় জেলার শেষ্ঠ কলেজ হিসেবে সুনাম অর্জন করেছে। এই সুনাম ভবিষ্যতে অক্ষুন্ন রাখার স্বার্থে শিক্ষার্থীদের ভুমিকাই বেশী। আলোচনা শেষে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় বিভিন্ন বিভাগে ( বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। একই সাথে একাদশ শ্রেণির ১ম সাময়ীক পরীক্ষায় বিভিন্ন বিভাগে ( বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সবশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী,গভর্নিং বোডির সদস্যবৃন্দ,বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।