সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রানাপিং মাদ্রাসার প্রাক্তন ছাত্র আব্দুল হালিম এর মৃত্যুতে শোক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ আগস্ট, ২০২৩
ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও গোলাপগঞ্জ পুর্ব ঘোষগাও রনকেলী নয়াটুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম চৌধুরী ঢাকা নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন।)
মরহু‌মের নামা‌জে জানাযা আজ বুধবার (৯/০৮/২৩) বাদ আছর নিজ গ্রাম রাজাগঞ্জ কোনাগ্রাম জামে মসজিদ তালবাড়ি কানাইঘাট প্রাঙ্গ‌নে অনুষ্ঠিত হ‌বে ম‌র্মে তার পা‌রিবা‌রিক সু‌ত্রে জানাযায়।
আব্দুল হালিম চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও
মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন রানাপিং মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ।
এছাড়াও আব্দুল হালিম চৌধুরী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রানাপিং মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও মানবাধিকার সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সভাপতি হাফিজুল ইসলাম লস্কর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত এক শে‌াকবার্তায় তি‌নি ব‌লেন, ঐতিহ্যবাহী ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও তরুন আলেমেদ্বীন আব্দুল হালিম চৌধুরী একজন সরল হৃদয়ের মানুষ ছিলেন। তার মৃত্যুতে সমাজ একজন তরুন আ‌লেম‌ ও দ্বীনের দায়ীকে হারা‌লো। আমি নগন্য তাহার মৃত্যুতে গভীর ভা‌বে শোকাহত। মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।