সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে গৃহহীন ও ভূমিহীন আরও ৯টি পরিবার পেলো নতুন ঘর

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে অভয়নগরে ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ভূমিহীন-গৃহহীন মানুষকে ২ শতক জমিসহ ঘর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ আগস্ট) দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে ভূমিসহ নতুন ঘর।
এদিন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের ১২ জেলা ও ১২৩ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। যার ফলে বর্তমানে মোট ৩৩৪টি উপজেলা এবং ২১টি জেলা সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত। প্রধানমন্ত্রী খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পরে অভয়নগর উপজেলার উপকারভোগী ৯টি পরিবারের হাতে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ,মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান আলী আহমেদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী বেগম,নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।