সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে প্রধানমন্ত্রীর উপহারের আরো ৬৫ ঘর হস্তান্তর

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ আগস্ট, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের নতুন  আরো ৬৫টি ঘরেরদলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত হয়ে সারাদেশে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামগড় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন রামগড় উপজেলা চেয়ারম্যানবিশ্ব প্রদিপ কুমার কারবারী।  উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানস চন্দ দাস জানান, প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনার বাস্তবায়নে রামগড়ে আশ্রয়ণপ্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আরো ৬৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে। রামগড়উপজেলাতে সর্বমোট ৫৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবে ঘর নির্মাণ করে তাদেরবসবাসের ব্যবস্থা করা হয়েছে। আজ হস্তান্তরিত ৬৫টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭টি, ১নম্বর রামগড় ইউনিয়নে ২৩টি ও২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৫টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।   উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানহাছিনা আক্তার, প্রকল্প সচিব (পিআইও) নজরুল ইসলাম, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম সহ সরকারীকর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।