সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ আগস্ট, ২০২৩
বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলের বাসাইল উপজেলাকে  ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।
মঙ্গলবার(৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা,উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম,বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া,সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা।
ইউএনও জানান, বুধবার(৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় বাসাইল উপজেলার উপকারভোগীদের মাঝে ১৫ টি গৃহ হস্তান্তরের মাধ্যমে উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন।
উল্লেখ্য যে, এ উপজেলায় প্রথম পর্যায়ে ২৬টি, ২য় পর্যায়ে ১২টি, ৩য় পর্যায়ে ৫৭টি, চতুর্থ পর্যায়ে ১৫টি সহ সর্বমোট ১১০টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।