সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রভাবশালী পরিবারের হুমকীর মুখে নান্দাইলে নিরীহ কৃষক ১২ বছর যাবৎ পৈত্তিক জমিতে চাষাবাদ করতে পারছে না

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ আগস্ট, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে প্রভাবশালী পরিবারের হুমকীর মুখে নিরীহ কৃষক গিয়াস উদ্দিন তার পৈত্তিক জমিতে ১২ বছর যাবৎ চাষাবাদ করতে না পারায় ৪৯ শতাংশ জমি পতিত পড়ে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য মৃত সিরাজ উদ্দিনের পুত্র আলফাজ উদ্দিন, জালাল উদ্দিন, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও রিয়াজ উদ্দিন গংরা সু-দীর্ঘ ১২ বছর যাবৎ বাহের বানাইল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র গিয়াস উদ্দিনকে তার পৈত্তিক ৪৯ শতাংশ জমিতে চাষাবাদ করতে না দেওয়ায় জমিতে পতিত পড়ে রয়েছে। ফলে নিরীহ কৃষক গিয়াস উদ্দিন ও তার পরিবার জমিটি পতিত থাকার কারণে এবং উক্ত জমিতে কোন ফসল ফলাতে না পারায় মানবেতর জীবিকা নির্বাহ করে আসছে। কৃষক গিয়াস উদ্দিন জানান, উক্ত পৈত্তিক জমিটিতে তার পরিবার সুদীর্ঘ ৫০ বছর যাবৎ চাষাবাদ করে আসলেও গত ১২ বছর থেকে উক্ত প্রভাবশালী পরিবারের সদস্যদের হুমকীর মুখে জমিটিতে চাষাবাদ করতে পারছে না। অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও পতিত না রাখার আহবান জানানো পরেও ৪৯ শতাংশ জমি দীর্ঘ ১২ বছর ধরে পতিত থাকায় এলাকাবাসী উদ্যোগে প্রকাশ করছেন। উক্ত জমিটি নিয়ে প্রভাবশালী পরিবারের সদস্যরা বাদী হয়ে ময়মনসিংহ বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ২৯৩/১২ নং মোকাদ্দমা করলে চূড়ান্ত শুনানির দিন বাদী পক্ষ ও তার কৌশলীকে ডেকে না পাওয়ায় মামলাটি বাদী পক্ষের অনুপস্থিতিতে বিজ্ঞ বিচারক মামলাটি খারিজ করে দেন। উল্লেখ্য এ নিয়ে ইউপি চেয়ারম্যান সহ গ্রাম্য মাতাব্বররা একাধিকবার দরবার শালীস করলেও তা সুরাহা করতে পারেন নি। বর্তমানে নিরীহ কৃষক গিয়াস উদ্দিন যাতে প্রভাবশালীদের হুমকী থেকে বেচেঁ তার পৈত্তিক ৪৯ শতাংশ জমি চাষাবাদ করতে পারে সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।