সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে জমি সহ ঘর পাচ্ছেন আরও ৮১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
নওগাঁর সাপাহারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) “ক” শ্রেণীর আরও ৮১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর করা হবে।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০টায় সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) “ক” শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ পর্যায়ে সাপাহার উপজেলায়ও ৮১ টি “ক” শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হবে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার ও সহকারী প্রোগ্রামার মোস্তাকিম বিল্লাহ্ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।