সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা ২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি’র উন্নয়নে বদলেছে সাতক্ষীরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মহান মক্তিযুদ্ধের বীর সেনানী জাতীয় সংসদের সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা সদর আসনে উন্নয়নে ঈর্ষণীয় অবদান রেখেছেন। তিনি দেশ গড়ার মূলমন্ত্রকে কাজে লাগিয়ে সাতক্ষীরাকে একটি উন্নয়নমুখী জেলাতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন নিরন্তর। ইতোপূর্বে আর কোন সংসদ সদস্য সাতক্ষীরার উন্নয়ন ও সাফল্যে এত অবদান কেউ রাখতে পারেননি। এমপি রবি একজন মানবতাবাদী এবং সমাজসেবক হিসেবে ও সুনাম কুড়িয়েছেন । এমনকি অবহেলিত একটি জেলাকে তিনি উন্নয়নের আলোয় আলোকিত করে দেখিয়েছেন। জাতীয় সাংসদ হিসেবে সাতক্ষীরাবাসীকে তিনি জলাবদ্ধতা নিরসন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ৪ শত ৭৬ কোটি টাকা প্রদান করেন , সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে পিসিএল ল্যাব ও ক্যান্সার পরীক্ষা ল্যাব, অক্সিজেন প্লান্ট ও রিজার্ভার, ইমার্জেন্সী আইসিইউ, সিসিইউ স্থাপন, ৭৯টি প্রাইমারী বিদ্যালয়ে নতুন ভবন, ৫৪টি হাইস্কুলে নতুন ভবন (টেন্ডারের অপেক্ষায় আরো ৬টি), কলেজ ৮টি, মাদ্রাসা ভবন ১৭টি, সাতক্ষীরা সরকারী কলেজে আধুনিক ভবন বরাদ্ধ (৬ তলা) টেন্ডারের অপেক্ষা, নতুন রাস্তা (এলজিইডি) প্রায় ১শত ৬৩ কিলোমিটার, ব্রীজ, কালভার্ট নির্মাণ (এলজিইডি) ১ শত ৯৫ মিটার, রাস্তা সংস্কার ১ শত ৩২ কিলোমিটার (এলজিইডি), ডিসি/হাটবাজার উন্নয়ন ৫টি (এলজিইডি), অবকাঠামো উন্নয়নে মোট ব্যয় করেছেন ১ হাজার ৭৫ কোটি টাকা, গভীর নলকূপ স্থাপন ৩ হাজার ৫৬টি, অগভীর নলকূপ স্থাপন করেছেন ১ শত ৮৪টি, রেইন ওয়াটার হার্ভেস্টিং ৫হাজার ৫ শত ৩টি, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন করেছেন ৪ শত ৩১টি, কৃষি প্রণোদনা ও কৃষি যন্ত্রাংশ বিতরণ ৫৮ হাজার ২ শত ৩২টি বছর প্রতি ৩ বার ২ কোটি টাকার ঊর্ধ্বে যন্ত্রাংশ, বিভিন্ন রকম ভাতা (সমাজসেবা) ১ শত ২৩ কোটি টাকা, ক্যান্সার চিকিৎসায় ১০ কোটি টাকা, মাতৃত্বকালীন ভাতা ও ভিজিডি চাউল বিতরণ ৫০ কোটি টাকার ঊর্ধ্বে, সেলাই মেশিন বিতরণ ১ হাজার টি, মৎস্য অবমুক্তকরণ এবং খাল খননসহ অন্যান্য কার্যক্রম ৫০ কোটি টাকার ঊর্ধ্বে, বৃক্ষরোপণ ২ লক্ষ ১০ হাজার টি, বিনেরপোতা টিটিসি কর্তক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান ২০ হাজার ৫ শত ১৯ জনকে, বেকার যুবকদের মাঝে যুব উন্নয়ন লোন প্রদান ১ হাজার ৪৩৬ জনকে ৫ কোটি ৩২ লক্ষ ২৮ হাজার টাকা, আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর বিতরণ (জমি আছে ঘর নেই ৫ শত ৭৮টি, এবং ভূমিহীন ৫ শত ৬৪ টি), ঢেউটিন বিতরণ ২ হাজার ৫ শত বান্ডিলের ঊর্ধ্বে। এছাড়া ১৪টি ইউনিয়নে টিআর, কাবিখা ও সোলার (মসজিদ, মন্দির, শ্মশান, মাদ্রাসা, স্কুল, মাটির রাস্তা) ৩০ কোটি টাকার ঊর্ধ্বে, কালভার্ট-৬০টি, এইচবিবি-৩৫ কিলোমিটার, সাইক্লোন শেল্টার ও বন্যা আশ্রয় কেন্দ্র ৬টি, কম্পিউটার ১০টি, শেখ রাসেল কম্পিউটার ল্যাব ৩১টি এবং ২৫ টি প্রস্তাবিত, সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার স্থাপন, কেএফডব্লিউ ২ শত ৩০ কোটি টাকা বরাদ্ধ (টেন্ডার প্রক্রিয়া চলমান), লিংক রোড (বিনেরপোতা থেকে ধুলিহর) প্রস্তাবিতসহ সাতক্ষীরায় ইকোনমিক জোন, ট্রেন লাইন, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, ক্রীড়া কমপ্লেক্স নীতিগত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে দুঃস্থ, অসহায় ও অস্বচ্ছল আওয়ামী নেতাকর্মী, শিল্পী, সাহিত্যিক, সমাজহিতৈষী ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যক্তিগতভাবে সাহায্য প্রদান করে মানবতার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন তিনি। এ ব্যাপারে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, আমার সংসদীয় এলাকায় প্রধান মন্ত্রীর সহযোগিতায় রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে এবং আমি এমপি হতে পারি তাহলে অবশিষ্ট কাজগুলো সমাপ্ত করতে পারবো ইন-শাল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।