সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগরে ওয়ারেন্ট ভুক্ত ও মাদকসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছেন অভয়নগর থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কোটা বকুলতলা গ্রামের মৃত-ইউসুফ ফকিরের ছেলে খলিল ফকির(৩৫), বর্ণি গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মোঃ আকবর আলী(৩৪)। এদের কাছ থেকে ১২০ গ্রাম গাজা ও ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত আসামি উপজেলার মহাকাল ভাঙ্গাগেট গ্রাম থেকে আলী হোসেন মোড়লের ছেলে মোঃ আরমান হোসেন, গ্রামতলা ৮নং ওয়ার্ডের লগেন দাসের স্ত্রী বাশি রানী দাস, ও ফনি দাসের ছেলে লগেন দাস,সুধান্য দাসের ছেলে তপন দাস,ও বিশ্বনাথ ওরফে তরুন দাস, মৃত- বুধো দাসের ছেলে কৃষ্ণ দাস(৪২), কৃষ্ণ দাসের ছেলে চয়ন দাস(২০), উপজেলার ধোপাদী পশ্চিমপাড়া গ্রামের আঃ রহমান গাজীর ছেলে মোঃ ওমর গাজী ধোপাদী গ্রামের আব্দুল্লাহের ছেলে ইবাদুল গাজী(২৫), ও শাহিনুর গাজী, উপজেলার গুয়াখোলা প্রফেসরপাড়া এলাকার মোঃ আনোয়ার শেখের ছেলে মোঃ বুলবুল আহম্মেদ(৩০)। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, মাদকসহ ২জন ও ওয়ারেন্ট ভুক্ত ১১জন মোট ১৩ জন আসামিকে আটক করে মঙ্গলবার ৭জুলাই বিজ্ঞ আদালতে বিচারের জন্য পাঠানো হয়েছে অভিযান অব্যহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।