সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীর কৃতি শিক্ষার্থীরা পেলেন কুইন্স কলেজের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ আগস্ট, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৪৪০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ( ০৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঢাকা’র কুইন্স কলেজের ব্যবস্থাপনায় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ১০১ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদপত্র এবং জিপিএ-৪ প্রাপ্ত ৩৩৯ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে শরমিন পারভীনকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক স্বাগত বক্তব্য রাখেন কুইন্স কলেজের ভাইস চেয়ারম্যান মিসেস হাবিবা হুদা। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় কৃতি ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।