সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে চকগদাধর এলাকায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ আগস্ট, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সুপার সপ স্বত্বাধিকারী ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন। রবিবার (৬ আগস্ট) ধুবড়িয়া চকগদাধর এলাকার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন অস্থায়ী মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসবমুখর খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ‘চকগদাধর সেতু ভাইকিংস’ ও ‘কান্দাপাচুরিয়া উদয় সংঘ স্পোর্টিং ক্লাব’ দুটি দল অংশগ্রহণ করে এবং টাইব্রেকারে উদয় সংঘ স্পোর্টিং ক্লাব  চ্যাম্পিয়ন হয়।
চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব সহ সভাপতি মো. রেজাউল করিম রুমন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. পিয়াস এর পরিচালনায় উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেছেন ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো. আবু বক্কর সিদ্দিক, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো. আতোয়ার রহমান, সাবেক ইউপি সদস্য মো. নাজির মোল্লা, যুবলীগ নেতা মো. ফুলচান শেখ। এছাড়াও ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি মো. মিজানুর রহমান মাখন, মো. শহিদুর রহমান সখি, ৩ নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আমিনুল হক বালা, চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব সাধারণ সম্পাদক মো. আক্কাশুর রহমান আকাশ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. ঈদুল ইসলাম, সংশ্লিষ্ট ক্লাব সহযোগী মো. নাইমুর রহমান নাইম,পলাশ,ইমন,আরিফ,শহিদুল সহ অন্যান্য স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।