সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সকল নাগরিক সুবিধা বেষ্টিত একটি মডেল ইউনিয়ন হবে ধুবড়িয়া-সাংবাদিক লেনিন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ আগস্ট, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া হবে একটি মডেল ইউনিয়ন এই প্রতিশ্রুতি জানিয়ে নাগরপুর প্রেসক্লাব সদস্য ও সুপার সপ স্বত্বাধিকারী ইউসুফ হোসেন লেনিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ধুবড়িয়া ইউনিয়ন এখনো মডেল ইউনিয়ন হয়নি। এই এলাকায় সাবেক প্রতিমন্ত্রী, শিল্পপতি ও বড় ব্যবসায়ী থাকা সত্ত্বেও এখানে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। তিনি বলেন, সরাসরি প্রতিটি স্কুল, বাজার ও মসজিদ-মন্দির সংযোগ সড়ক ব্যবস্থার উন্নয়ন, সড়কে স্ট্রিট লাইট স্থাপন, ফুটপাত নির্মাণ, বাজারে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ মডেল ইউনিয়ন বাস্তবায়নের বিভিন্ন নাগরিক সুবিধা আজ পর্যন্ত প্রতিষ্ঠা হয়নি। সুতরাং এই ধুবড়িয়া ইউনিয়নকে উন্নত নাগরিক সুবিধা বেষ্টিত একটি স্মার্ট মডেল ইউনিয়ন গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।
রবিবার (৬ আগস্ট) বিকালে ধুবড়িয়া ইউনিয়নে চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজিত কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে এক ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের সংবাদ নাগরপুর ফেইসবুক পেইজের স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর লেনিন বলেন, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া আমার দাদা, তার হাতেই পুরো ইউনিয়নে উন্নয়নের যাত্রা শুরু হয়েছিলো। এরই ধারাবাহিকতায় এলাকাবাসীকে দাদা’র দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, যেসব তিনি বাস্তবায়ন করে যেতে পারে নাই, আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকায় এসেছি। অতএব, ধুবড়িয়া হবে একটি স্মার্ট মডেল ইউনিয়ন পরিষদ, ইনশা’আল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।