সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ আগস্ট, ২০২৩
নওয়াপাড়া পৌর সভার ১নং পৌর ওয়ার্ডের অত্যান্ত গুরুত্বপূর্ণ আলীপুর -নদীর পাশ এ,আর সিমেন্ট মিলস্ পযর্ন্ত প্রায় ১কিলোমিটার রাস্তাটি সংস্থারের দাবিতে  এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ৬আগষ্ট রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী,মো.পিয়ার আলী,দলিল লেখক বিকাশ কুন্ডু,ব্যবসায়ী তরুন কুন্ডু,ব্যাংকার শিশির কুন্ডু, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, শাহাবুদ্দীন মোড়ল,আজিজুর রহমান,নুর ইসলাম গন মাধ্যম কর্মী মো.মোবারক হোসেন,মো.মোশারেফ হোসেন, গৃহীনি নাজমা খাতুন,মর্জিনা বেগম,জোৎস্না খাতুন শিশু শিক্ষার্থী সুমাইয়া ও নাহিদ হাসান প্রমুখ। মানববন্ধনে আসা এলাকাবাসী বলেন বর্ষা মৌসুমে আমাদের এ রাস্তা দিয়ে চলাচল খুব কষ্টকর হয়ে যায়, কাদা ও পানির বড় বড় গর্তের ভয়ে ভালো কোন জামা কাপড় পরে বাহির হওয়া যায় না।গুরুত্বপূর্ণ এ রাস্তাটি মনে হয় সরকারের ম্যাপে আছে কিনা তা আমাদের ভাবিয়ে তোলে। ডিজিটালের যুগে এ ধরনের রাস্তা কোথাও আছে কি না আমরা জানিনা। বর্ষায় যেমনি চলাচলে কষ্ট, তেমনি শুকনো মৌসুমে  ধুলাবালির কারনে ঘরে টিকা যায় না।
সরে জমিনে দেখাগেছে দির্ঘদিন ধরে সংস্থারের অভাবে রাস্তায় সৃষ্টি হয়েছে  বড়বড় গর্ত।তাইপ্রায়ই এরাস্তায় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এ ওয়ার্ডের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম প্রায় ১কিলোমিটার রাস্তার দু-পাশে প্রায় ৪শ পরিবার বসবা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। দির্ঘ ২৫-৩০বছর ধরে  এ রাস্তায় উন্নয়নের কোন ছোয়াতো লাগেনি বরং রাস্তাটি দিয়ে দশ চাকার ট্রাক ও ভারী যানবাহন হরহামেশায় চলতে থাকে, রাস্তাটির দুপাশে ও নদীর কোলঘেসে ১০টির মতো সার, কয়লা,সিমেন্ট সহ বিভিন্ন ধরনের  ফাক্টরী আছে।সেই সুবাদে সার্বক্ষণিক  এ রাস্তা দিয়ে সকাল থেকে গভীর রাত পযর্ন্ত ট্রাক, লোড-আনলোডের জন্য যাতায়াত,  চাকুরীজীবি, ব্যবসায়ী,স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ ৩থেকে ৪গ্রামের সহস্রাধিক লোকজনের যাওয়া- আসা। রাস্তাটি সংস্থারের দাবিতেএলকাবাসী সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে রাস্তাটি সংস্থার ও উন্নয়নের দাবিতে আবেদন করেছে বলেও জানান। মানববন্ধনে আাসা উপস্থিত  এলাকাবাসী দ্রুত রাস্তাটির দুপাশে ড্রেনের ব্যবস্হাসহ পিচ করনের দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট পৌর ওয়ার্ড কাউন্সিল তানভির হোসেন তানু বলেন আমি নির্বাচিত হওয়ার পর আমার ওয়ার্ডে  বিভিন্ন ধরনের উন্নয়ন করে যাচ্ছি, পর্যায়ক্রমে এ রাস্তাটিও হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।