সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে স্কুলগামী শিশুদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগরে স্কুলগামী শিশুদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৬ আগস্ট) সকালে নারী অধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর অর্থায়নে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারী অধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি সাফিয়া খানমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জু মনোয়ারা বেগম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিজ্ঞান বিষয়ক শিক্ষক শাহ মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।