সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে মাদক বিরোধী সংগঠন বয়েজ গ্রুপের যাত্রা শুরু

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ আগস্ট, ২০২৩

মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো মাদক বিরোধী সংগঠন বয়েজ গ্রুপ।

শনিবার সকালে পৌর শহরের ইয়াদ মিলনায়তনে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে “বয়েজ গ্রুপ’’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ আবু হুসাইন বিপু।

সংগঠনের সভাপতি তামিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজুল করিম রিংকু, গণমাধ্যম ও সমাজকর্মী মোঃ হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গোলাম মুর্শিদ, পৌর ছাত্রলীগ নেতা ওয়াবি প্লাবন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর রাফি রৌদ্র প্রমুখ।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমাজে ছাত্র ও তরুদের ভূমিকা রাখতে হবে। তাদের হাত ধরে সমাজে মাদক নির্মূলের আন্দোলন বেগবান হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যসহ সমাজের বিভিন্ন পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।