সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ আগস্ট, ২০২৩
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (৫ আগস্ট ২৩) বিকালে নগরীর পুরান লেনস্থ ৫৩নং সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট চিত্রগ্রাহক আতাউর রহমান আতা। বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ থানা আওয়ামীলীগের সভাপতি এম উস্তার আলী।
ফোরামের সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম জহুরুল ইসলাম, সহ সভাপতি হোসাইন কবির, যুগ্ম সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সদস্য গুলজার হোসেন নেছার, নুরুল আমিন খান, জয়দীপ চক্রবর্তী, মোঃ ঈশা তালুকদার, জালালাবাদ থানা আওয়ামীলীগ নেতা মোঃ মোবারক হোসেন, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হালিম রানা, সিলেট সংবাদপত্র হকার সমিতির সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী এসএম তাহমিদ আল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাতে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাও. ঈশা তালুকদার। মোনাজাত শেষে শিন্নি বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।