সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মোংলায় চিত্র নায়ক শাকিল খানের লিফলেট বিতরণ ও পথসভা 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ আগস্ট, ২০২৩
মোংলায় সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন আওয়ামীলীগ নেতা চিত্র নায়ক শাকিল খান। শুক্রবার  (৪ আগষ্ট) দিনব্যাপী মোংলার বিভিন্ন এলাকায় ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তিনি মোংলার বিভিন্ন মোড়ে পথ সভাও করেন। ওই সময় তার সাথে ছিলেন ৩নং ওর্য়াড আওয়ামীলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেশব লাল মন্ডল, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রাসেল চৌধুরী, মৎস্যলীগ নেতা ইনতাজ আলী শেখ, যুবলীগ নেতা শাহিন শিকদার সহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা ও রামপালের জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে নায়ক শাকিল খান বলেন, ১৫ আগষ্ট শোকের মাস। শোককে শক্তিতে রূপান্তর করে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।
সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান।
আগামীতে তার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন। দিনব্যাপী মোংলার কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার, ফল বাজার তার পরে মোংলার চটেরহাট, ডেউয়াতলা,বোজপাতি ইউনিয়ন পরিষদ, পেড়িখালী বাজার, মিঠাখালী বাজারসহ মোংলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকার হাটবাজারের সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।