সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পরিশোধ করা বিদ্যুৎ বিল নিয়ে কারসাজি,গ্রাহক হয়রানি চরমে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগরে নুরুন্নাহার নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহকের পরিশোধ করা বিদ্যুৎ বিলের ১০০ ইউনিট তার নতুন বিলে যুক্ত করা হয়েছে। নতুন বিল হাতে পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই নারী গ্রাহক। নুরুন্নাহার উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার মৃত আব্দুল গফ্ফার বিশ^াসের স্ত্রী। হয়রানির শিকার নুরুন্নাহার জানান, তাঁর মিটার নং- ৩৮০১২৮, যার হিসাব নং- ৬২Ñ১৩৩৭। সেই হিসেবে গত মে মাসের বিদ্যুৎ বিলে রিডিং ছিল ৩১,০৪৫ ইউনিট। জুন মাসের বিলে মিটার রিডিং ছিল ৩১,৪১৫ ইউনিট। ব্যবহৃত ৩৭০ ইউনিটের বিল তিনি পরিশোধ করেছেন। পরবর্তীতে জুলাই মাসের নতুন বিদ্যুৎ বিলে পূর্ববর্তী জুন মাসের মিটার রিডিং দেখানো হয়েছে ৩১,৩১৫ ইউনিট। তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ৩১,৪১৫ ইউনিটের স্থালে ৩১,৩১৫ ইউনিট দেখিয়ে আমার মত এক নারী গ্রাহকের নিকট হতে অতিরিক্ত ১০০ ইউনিটের টাকা আদায়ের চেষ্টা করছে। এর থেকে পরিত্রাণ চাই।  ভুক্তভোগী অসংখ্য গ্রাহকের অভিযোগ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, নওয়াপাড়া জোনাল অফিস কর্তৃক বিভ্রান্তিকর বিদ্যুৎ বিল সাধারণ গ্রাহককে প্রতিনিয়ত বিড়ম্বনায় ফেলছে। পূর্বের মিটার রিডিং কমিয়ে তারা নতুন বিলে অতিরিক্ত ইউনিট যুক্ত করছে। ফলে সাধারণ গ্রাহক তার পূর্বের বিল না দেখে নতুন বিল পরিশোধ করে প্রতারণার শিকার হচ্ছে। এছাড়া বাড়ি বা প্রতিষ্ঠানে না গিয়ে তারা অফিসে বসে রিডিং নির্ধারণ করছে। এ প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ ব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, বিল না দেখে কিছু বলা যাবে না। ভুক্তভোগী গ্রাহক তার বিল নিয়ে অফিসে আসলে সমস্যার সমাধান করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।