সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রথমবারের মত মোংলা বন্দরের জেটিতে ৮.৫ মিটার ড্রাফটের কন্টেইনার জাহাজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিনবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই এবন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্যসহ বিভিন্ন পন্য রপ্তানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রমকে আরোও গতিশীল করা লক্ষ্যে  বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় গত ৫ জুলাই, ২০২৩ তারিখে বিভিন্ন শিপিং এজেন্ট, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন পাট ও পাটজাত পন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান, হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ অন্যান্য বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডলিং করা, বন্দরে পর্যাপ্ত ইয়ার্ড ও শেড, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, Cut Of Time এর নিয়ম অনুসরণ না করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ হওয়ায় এবং একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়িরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। উল্লেখযোগ্য রপ্তানি পন্যের মধ্যে রয়েছে রেডিমেইড গার্মেন্টস, পাট ও পাটজাত পন্য এবং হিমায়িত মাছ। ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, সদস্য (হারবার ও মেরিন), মোংলা বন্দর কর্তৃপক্ষ বলেন, “MV.MAERSK NUSANTARA নামক সিঙ্গাপুরের পতাকাবাহী ৮.৫ মিটার ড্রাফট এর একটি জাহাজ মোংলা বন্দরের ৯ নং জেটিতে আগমন করেছে। উক্ত জাহাজ থেকে ৩১৫ বক্স ৪৮৯ টিইউজ খালাস হবে এবং ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে মর্মে আশা করা হচ্ছে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।