সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

যশোরের চৌগাছা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী কলেজ এ বি সি ডি কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে বৃহস্পতিবার ( ৩ আগস্ট) রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে ও দেশের পরিবেশ বাঁচাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ১০০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করে এবং কলেজ প্রাঙ্গনে আম,লেবু ইত্যাদি ফলের গাছ রোপণ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহীন কবির,কামরুল হাসান,রাকিব,শাহারিয়ার নাফিজ,দীপ্ত বিশ্বাস,সুমন হোসেন,সুলতান মাহমুদ রনি,রিফাত আহমেদ,সিফাত রহমান,ইমরান হোসেন,ইমন হোসেন,আলিফ হোসেন,আব্দুলাহ-আল তুষার,সোহাগ হোসেন,সোহেল রানা,রহিম হোসেন- ল্যাব ইনচার্জ কপোতাক্ষি ক্লিনিক,সারিদ রহমান-চৌগাছা ব্লাড ফাউন্ডেশন,এছাড়া উপস্থিত ছিলেন এ, বি, সি,  ডি, কলেজের  প্রভাষক মোঃ সালাউদ্দিন,আব্দুল মাজিদ,নাহিদ হাসান,নজরুল ইসলাম,ইদ্রিস আলী,বাবু মিয়া,সহ আরও অনেকেই।

সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি এসকল স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।