সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অধিকাংশ মানুষ সকালে আ. লীগ বিকালে বিএনপি : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অধিকাংশ মানুষ সকালে আ. লীগ বিকালে বিএনপি হওয়ার নাটক করলেও তারা দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির হাত থেকে মুক্তির জন্য ছটফট করছে।

১ আগস্ট সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, যুদ্ধাপরাধীদের সমর্থক আর যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজদের দখলে বাংলাদেশ। সরকারের সর্বোচ্চ পর্যায়েও আজ যুদ্ধাপরাধীদের সমর্থকেরা  বসে আছে। গত বায়ান্ন বছরে বাংলাদেশের রাজনীতিতে রাক্ষদের রাজত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।

নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন।  এসময় বক্তারা বলেন, নতুনধারার রাজনীতির সাথে সারাদেশে সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্র-যুব-জনতার মৌলিক দাবি বাস্তবায়নের জন্য। তারা রাজনীতির নামে মানবাধিকার লঙ্ঘণসহ সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির রাঘব- বোয়ালদেরকে প্রতিহত করতে তৈরি হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।