বাংলাদেশ স্কাউটস রানীশংকৈল উপজেলা, ঠাকুরগাঁও এর আয়োজনে দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ৩১শে জুলাই ২০২৩ইং রোজ সোমবার কেন্দ্রীয় হাইস্কুল হলরুমে ৫৭৮ ও ৫৭৯ তম স্কাউটিং বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়৷ ওরিয়েন্টেশনে রানীশংকৈল উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক অংশগ্রহণ করেন ৷ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাইদ,স্কাউটসের আঞ্চলিক, দেবিগঞ্জ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, রংপুর জোনের সহকারি পরিচালক সুধীর চন্দ্র বর্ম্মন, স্কাউটার মোঃ ফয়জুল ইসলাম, দিলারা বেগম, জাহাঙ্গীর আলম প্রমুখ ৷ এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, উপজেলা স্কাউট কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও স্কাউটস সম্পাদক সহকারি শিক্ষক নূরুল হুদা মুনিব, উপজেলা স্কাউটসের সহ সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মোসারফ হোসেন।
সেশন পরিচালনা শেষে বিকেলে কোর্স লিডারদ্বয় সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘোষণা করেন।