সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে ১৮ টি স্বর্ণের বারসহ আটক ২

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ জুলাই, ২০২৩
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার সহ দুইজন পাচারকারি কে আটক করে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
সোমবার বিকাল ৪টার সময় দৌলতপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে পাচারকারীদের পায়ের এঙ্গলেট ও জুতার সোলের মধ্যে লুকানো ১৮ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি আশি লক্ষ টাকা। আটক আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউলের ছেলে মিলন হোসেন (৩৫) ও একই থানার বোয়োলিয়া গ্রামের মিকাইলের ছেলে শাহজামান (২৬)। 
 
খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক তানভীর রহমান বলেন, বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ১৮পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হবে এবং আসামিদের নামে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।