সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামগড় ৪৩ ব্যাটালিয়নের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৪৩ বিজিবি দোয়া, আলোচনা সভা, কেক কাটা এবং প্রীতিভোজের আয়োজন করে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে বিজিবির রামগড় ব্যাটালিয়ন সদরের সম্মেলন কক্ষে অন্যান্য অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন  সেনাবাহীনির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস, এনডিসি।

৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্ণেল মো: আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে অনুষ্ঠিনে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্ণেল এসএম শফিকুর, ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক এবিএম জাহিদুল করিম, ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহামেদ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারর্বারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল।

এসময় বিভিন্ন জোন অধিনায়ক-উপঅধিনায়ক, সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।