সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় মেধাবী ছাত্র আহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুলাই, ২০২৩

ঝালকাঠি শহরে কিশোর গ্যাংয়ের হামলায় ১ জন মেধাবী ছাত্র আহত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১২ টার দিকে ঝালকাঠি শহরের জেলা শিক্ষা অফিসের সামনে একদল কিশোর অতর্কিত হামলা চালিয়ে হামীম খালিফা (তুষার) নামে এক মেধাবী ছাত্রকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত হামীম খলিফা ঝালকাঠি শহরের জেলে পাড়ার বাসিন্দা চাষী নান্না খলিফার পুত্র। হামিম খলিফার মাথায় আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। বর্তমানে সে ঝালকাঠি সদর হাসপাতালে সার্জারী বিভাগে ডা: সুমনের অধীনে  চিকিৎসাধীন আছে।  হাসাপাতালের ভর্তির রেজি: নং-৭১২২/৩৩।

ভুক্তভোগী হামীম খলিফা (তুষার) সাংবাদিকদের জানায়, “ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকার  সজল, আপন, রিফাত, জয়সহ ১০/১২ জন কিশোর গ্যাং তাকে ঝালকাঠি জেলা শিক্ষা অফিসের সামনে পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে মাথার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে পকেটে থাকা নগদ টাকাসহ মানিব্যাগ, মোবাইল ফোন ছিনাইয়া নিয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়লে পথচারীরা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। তার মাথার পিছনে ১৭টি  সেলাই লেগেছে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।”

আহত হামীম খলিফা (তুষার) এ বছর ঝালকাঠি সরকারী বালক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।