সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নৈরাজ্যের প্রতিবাদে লামায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুলাই, ২০২৩
দেশব্যাপী আন্দোলনের নামে জামাত বিএনপির হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে লামা উপজেলা,পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে জুলাই) বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে থেকে বিক্ষোভ মিছিলটি লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে লামা চৌরঙ্গী মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লামা  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে জামাত-বিএনপির দেশব্যাপী আন্দোলনের নামে হত্যা, অগ্নিসংযোগ,ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সহ-সভাপতি মোঃ মোস্তফা জামাল, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এসময় আরও অংশ নেন বান্দরবান জেলা আ. লীগের সহ সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, মহিলা আ, লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, উপজেলা আ,লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, পৌর আ. লীগের সভাপতি মোঃ রফিক,সম্পাদক বাসু পালিত, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী জামাত শিবির ও বিএনপি’র আন্দোলনের নামে দেশব্যাপী অগ্নিসংযোগ নৈরাজ্য, হত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ করে আগামী দিনে এই অপশক্তিকে রাজপথে মোকাবেলা অঙ্গীকার করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী, কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।