সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুলাই, ২০২৩
বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রবিবার বেলা ১২ টায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার বিকেলে রামগড় উপজেলা আওয়ামীগের নেতৃত্বে রামগড় পুলিশ বক্স সংলগ্ন এলাকা হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরবর্তীতে সেখানেই এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,রামগড় পৌরসভার প্যানেল মেয়র শামীম মাহমুদ সহ অনেকে।
সবাবেশে বক্তারা বলেন, বিএনপির নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ রামগড় উপজেলা আওয়ামীলীগ।কোনো অপশক্তি যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সেজন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকার নিনির্দেশ দেয়া হয়েছে।রাজপথে থেকে বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করার আহ্বান ও তীব্র নিন্দা জানান তারা।
অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ এর নেতাকর্মীসহ সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।