সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে সচিবের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুলাই, ২০২৩
সচিবের বিরুদ্ধে ইউপি সদস্যের অভিযোগ। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহীদুল্লাহ খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ নিয়ে সচিবের বিরুদ্ধে রোববার সকালে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন পরিষদের আলী হোসেন, আলমাস ও রাজিয়া নামের এই তিন সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহীদুল্লাহ খান দীর্ঘদিন থেকে জনগণের কাছ থেকে আদায় করা ট্যাক্স, হাট-বাজার ইজারার ১০% ও ৫%, ১% ভুমি কর হস্তান্তর ও ট্রেড লাইসেন্সের টাকার হিসাব না করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। যা এখন পর্যন্ত কোনো রেজুলেশনের মাধ্যমে সদস্যদের জানানো হয়নি।
আমগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আলী হোসেন বলেন, ‘কোনো বিষয়ে ইউপি সচিব শহীদুল্লাহ খান পরিষদের সদস্যদের না জানিয়ে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে কাজ করে আসছেন। তিনি মনগড়া সিদ্ধান্ত নিয়ে সেই অর্থ আত্মসাৎ করছেন। সচিবের নানাবিধ অনিয়ম-দুর্নীতির প্রতিকার চেয়ে এই সংবাদ সম্মেলন করছি।’
অভিযোগের বিষয়ে আমগাঁও ইউপি সচিব শহীদুল্লাহ খান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো মিথ্যা এবং বানোয়াট।  নিয়ম অনুযায়ী পরিষদের সবকিছু ঠিকঠাক আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।