সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ইজিবাইক কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুলাই, ২০২৩
অভয়নগরে ইজিবাইক কিনে না ইসরাফিল হোসেন মধু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে।  ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৩০জুলাই) সকাল  উপজেলার নওয়াপাড়া ৪ নং ওয়ার্ড নর্থ বেঙ্গল এলাকায়।ইসরাফিল হোসেন মধু ঐ এলাকার  ইয়ার আলী সরদারের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের পিতা ইয়ার আলী একজন খাবার হোটেল ব্যবসায়ী। নিহত যুবক দীর্ঘদিন তার পিতাকে ইজিবাইক কিনে দেওয়ার জন্য বলে আসছে। কিন্তু গরীব ইয়ার আলী ছেলের দাবি করা ইজিবাইক কিনে দিতে অস্বীকার করেন।  আজ রবিবার সকাল ৭ টায় ইজিবাইকের জন্য পিতার সাথে ছেলের কলহ বাঁধে। যে কারনে কাহকে বুঝতে না দিয়ে ওই যুবক নিজ ঘরের আড়ার সাথে ওড়ানা পেঁচিয়ে আত্মহত্যা করে। এবিষয়ে নিহত যুবকের বন্ধু ছাব্বির হোসেন জানান, আমার ওই বন্ধুটি অনেক ভালোছিলো এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারছিনা। অনেকদিন ধরে ইজিবাইক কিনে দিতে সে পরিবারকে চাপ দিয়ে আসছিলো। ফলে ইজিবাইক না পেয়ে সে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে। এবিষয়ে অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন জানান, বাইক কিনে না দেওয়ায় ওই যুবক আত্মহত্যা করেছে। এবিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।