সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা কামনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুলাই, ২০২৩
অর্থাভাবে থমকে গেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী পশ্চিমপাড়া  আল মদিনা জামে মসজিদের নির্মাণ কাজ। ওই গ্রামের প্রবাসী মো. ইসমাইল হোসেন ও মো. শুকুর আলী মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। তারা দুইজন সৌদির সৌন্দর্য্যমন্ডিত মসজিদ দেখে মুগ্ধ হয়ে নিজ এলাকায় সৌদি মডেলে দৃষ্টিনন্দন একটি মসজিদ স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। এগারো শতাংশ ভূমিতে ১৬টি পিলারের উপর ১ম ও ২য় তলার ছাদসহ একটি বড় গম্বুজের কাজ চলমান রয়েছে। তবে মসজিদের ২য় তলার কাজ সম্পন্ন হওয়ার আগেই অর্থাভাবে আটকে গেছে মসজিদটির কাজ। শুধু মসজিদ ভবনই নয়, বাকী রয়েছে ৭০ ফুট উচ্চ একটি মিনার, ওযুখানা ও স্যানিটেশন ব্যবস্থা। এমন পরিস্থিতিতে প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন সহ দ্বায়িত্বশীলরা।
বর্তমানে মসজিদটিতে স্থানীয় বাসিন্দা ও পথচারীসহ সহস্রাদিক মুসল্লি নামাজ আদায় করেন। নির্মাণ কাজের সাথে জড়িত সংশ্লিষ্টরা জানান, ৭০ ফিট উচ্চু একটি মিনার, ওযুখানা ও স্যানিটেশনসহ মসজিদের মূল ভবনের সম্পূর্ণ নির্মান কাজ শেষ করতে প্রয়োজন মোটা অংকের আর্থিক সহায়তা। মুসল্লিদের প্রত্যাশা-আর্থিক সহায়তার হাত আরো প্রসারিত করবেন এলাকাবাসিসহ আশপাশ অ লের বিত্তবান ও প্রবাসীরা।
মসজিদ কমিটির সহ-সভাপতি সৌদি প্রবাসী মো. শুকুর আলী মিয়া বলেন, সৌদি আরবের একটি মসজিদের আদলে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। মসজিদটির কাজ সম্পূর্ণ হলে উপজেলার মধ্যে দেখার মত একটি মসজিদ হবে এটি। নির্মাণ কাজে এপর্যন্ত প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। মসজিদটি সম্পূর্ণ করতে আরো ১ কোটি টাকার প্রয়োজন। যা আমাদের পক্ষে কোন ভাবেই সম্ভব না ।
মসজিদ কমিটির সভাপতি সৌদি প্রবাসী মো. ইসমাইল হোসেন জানান, আমাদের ধারনা ছিল ৭০ থেকে ৮০ লাখ টাকায় মসজিদের কাজ শেষ করতে পারবো। কিন্তু বর্তমানে রডসহ সকল জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ায় প্রায় দিগুন খরচ হচ্ছে। তাই আমিসহ এলাকবাসী সকল বিত্তবান ও প্রবাসী ভাইদের সহযোগীতা চাচ্ছি। আপনাদের বিকাশ বা নগদ থেকে যে যতটুকু পারেন মসজিদ কমিটির এই নম্বরে ০১৭৪৬৪৬০৬৩২ সহযোগীতা করার অনুরোধ করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।