সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বিষপানে যুবকের আত্মহত্যার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ঝালকাঠিতে বিষপানে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ঝালকাঠি সদর থানার বিনয়কাঠি ইউনিয়নের শিবাইকাঠি গ্রামের মৃত সেকান্দার আলী তালুকদারের পুত্র মো: নেয়ামুল ইসলাম মুন্না (৪৪)।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, মো: নেয়ামুল ইসলাম মুন্না (৪৪) আগে থেকেই নেশাগ্রস্ত ছিলো। শনিবার (২৯ জুলাই) সকালে কীটনাশক পান করে বাড়ীতে এসে বমি করলে তার স্ত্রী বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দুপুরের দিকে মৃত্যুবরণ করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন পলাশ জানান, “বিষপানে মৃত্যুর ঘটনা শুনেছি। তিনি আরো বলেন, মৃত  মো: নেয়ামুল ইসলাম মুন্না  দীর্ঘদিন যাবত নেশাগ্রস্ত ছিলো।”

স্থানীয় ইউপি সদস্য মো: মোশারেফ হাওলাদার বলেন,“ আমি বিষপানে আত্মহত্যার খবর পেয়েছি। তবে মৃত মো: নেয়ামুল ইসলাম মুন্না নেশাগ্রস্ত ছিলো এবং মানসিকভাবে অসুস্থ ছিলো।

মো: নেয়ামুল ইসলাম মুন্না’র স্ত্রী ও মা ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে বিনা পোস্টমর্টেমে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করেন। মৃত্যুকালে মো: নেয়ামুল ইসলাম মুন্না স্ত্রী, মা, ১৩ ও ৯ বছরের ২ কন্যা ও ৭ বছরের  ১ ছেলে সন্তান রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।