সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পাবনায় সাংবাদিকের উপর হামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুলাই, ২০২৩
এমবিবিএস না হয়েও নামের আগে ডাক্তার লেখার কারন জানতে চাইলে ভুয়া ডাক্তার কর্তৃক এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে পাবনা আমিনপুর থানাধীন দুলাই চরগোবিন্দ বাজারে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, চর গোবিন্দপুর বাজারে সাউদিয়া মেডিকেল হল নামক একটি ওষুধের দোকানে শাহীন নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত ডাক্তারি পেশার দায়িত্ব পালন করছেন। যার কোন ধরনের ডাক্তারি পেশার উপর  প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। স্থানীয় লোকজনের এমনই  অভিযোগের ভিত্তিতে উক্ত বিষয় সম্পর্কে সেই ভুয়া ডাক্তারের সাথে কথা বলতে গেলে সুকৌশলে সে তার নিকট লোকজন এবং পেটুয়া বাহিনী ডাকেন। পরে তারা এসে তথ্য চাওয়া ওই  সাংবাদিক কে প্রথমে লাঞ্ছিত এবং পরে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়িভাবে পেটাতে থাকে । এ সময়  স্থানীয় সাংবাদিকরা এগিয়ে আসলে তাদের উপরেও চরাও হয় ভুয়া ডাক্তারের সেই পেটুয়া বাহিনী । পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ। স্থানীয় লোকজন এবং  সাংবাদিকদের সহযোগিতায় আহত হাসান মিয়াকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
উক্ত ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ  জানিয়েছেন সুশীল  সমাজ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উক্ত ঘটনার পরিপেক্ষিতে পরদিন শুক্রবার সাংবাদিক হাসান মিয়া বাদী হয়ে আমিনপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে আমিনপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমান বলেন সাংবাদিকের উপর হামলা এটা খুবি দুঃখজনক, এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক সুস্থ তদন্ত  সাপেক্ষে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা হবে।
সাংবাদিক হাসান মিয়াট অনলাইন টেলিভিশন জয় টিভি এবং দৈনিক আমার দেশ প্রতিদিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।