সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুলাই, ২০২৩
যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয় শাখার আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রাথমিক শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাসেম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  অভয়নগর থানা প্রতিনিধি সাব ইন্সপেক্টর জয়দেব বিশ্বাস, উপজলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার মন্ডল, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, রবিউল বিশ্বাস, আশরাফুল আলম লিপু, কামাল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন। উদ্বোধনী খেলার শুরুতে উপজেলার জিএসশেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে জিএসশেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের ব্যাবধানে ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারি মো.ইব্রাহিম হোসেন ও ফয়সাল হোসেন। খেলাটি ধারাভাষ্য করেন সহঃ অধ্যপক সমির বিশ্বাস। জানা যায়, আগামী ৩১শে জুলাই সোমবার বিকাল ৪টায় ঐ মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।