সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গঙ্গাচড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা সেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) এ উপলক্ষে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা সহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ইখলাস উদ্দিন লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও সিরাজুল ইসলাম রবিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বড়বিল ইউনিয়ন চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সাইদুল ইসলাম টাইগার সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।